যেকোনো চাকরি পরীক্ষায় ভালো স্কোরের জন্য ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতেই হবে। বিশেষত, সাম্প্রতিক Exam Trend বিশ্লেষণ করলে দেখা যায়, প্রিলিমিনারি থেকে শুরু করে লিখিত ধাপের ইংরেজি পরীক্ষায় গ্রামার অংশের বেশিরভাগ প্রশ্নই ভাষার গভীর প্রয়োগ (Language and Usage) থেকে আসছে। গতানুগতিক রুলস মুখস্থ করার দিন শেষ, এখন প্রশ্নকর্তারা গ্রামারের সূক্ষ্ম নিয়ম ও একাধিক নিয়মের সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন। ফলে প্রশ্ন হচ্ছে অনেক বেশি অ্যানালিটিক্যাল ও ক্রিয়েটিভ। এই প্রতিযোগিতার বাজারে ইংরেজি গ্রামারে ভালো করতে জেনে নিন সেরা ৫ টেকনিক।
১। শুধু রুলস মুখস্থ না করে, বাক্যে তার প্রয়োগ বুঝুন
গতানুগতিক রুলস পড়ে চাকরি পাওয়ার দিন শেষ। এখন প্রশ্নকর্তারা দেখতে চান আপনি একটি বাক্যের সূক্ষ্ম ভুল ধরতে পারেন কি না। গ্রামারের কোনো নিয়ম পড়ার পর কেবল উদাহরণ মুখস্থ করবেন না। সেই রুলটি দিয়ে নিজে ৪-৫টি ভিন্নধর্মী বাক্য তৈরি করুন। বিশেষ করে Subject-Verb Agreement, Inversion, Subjunctive Mode এবং Dangling Modifier-এর মতো অ্যাডভান্সড টপিকগুলোর প্রায়োগিক দিক (Contextual application) ভালো করে বুঝুন।
২। প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ুন
সৃজনশীল ও কঠিন প্রশ্নের উত্তর দিতে ফ্রি-হ্যান্ড রাইটিং এবং পড়ার অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। এটি আপনার প্রিলি ও রিটেন উভয়ক্ষেত্রেই কাজে দেবে। প্রতিদিন অন্তত একটি সম্পাদকীয় (Editorial) বেছে নিন। শুধু রিডিং পড়বেন না, বাক্যটি কোন স্ট্রাকচারে লেখা হয়েছে, সেখানে কোনো ইডিয়ম বা ফ্রেজ ব্যবহার করা হয়েছে কি না, সেগুলো মার্ক করুন। নতুন শব্দগুলো নোট করুন। বড় ও জটিল বাক্যগুলোকে ভেঙে ছোট করার চেষ্টা করুন।
৩। ভোকাবুলারি শিখুন
প্রতিদিন শব্দের মূল উৎস ধরে ধরে ভোকাবুলারি শিখুন। এলোমেলোভাবে মুখস্থ করলে পরীক্ষার হলে অপশন দেখে কনফিউশন তৈরি হবে। এখন সিনোনিম-অ্যান্টোনিম সরাসরি না এসে বাক্যে প্রয়োগ করে আসে। শব্দের মূল উৎস বা Etymology (Root Words, Prefixes, Suffixes) ধরে শব্দ শিখুন। এতে একটি Root Word দিয়ে ১০টি শব্দের অর্থ আন্দাজ করা সম্ভব। এছাড়া নতুন কোনো শব্দ শিখলে সেটি দিয়ে একটি বাস্তবসম্মত বাক্য তৈরি করুন, যেন ব্রেন দীর্ঘসময় মনে রাখতে পারে।
৪। শুদ্ধ বাক্য গঠন শিখুন
ব্যাংক বা বিসিএস-এর মতো পরীক্ষাগুলোতে এখন গ্রামারের জ্ঞান যাচাইয়ের প্রধান হাতিয়ার হলো বাক্য শুদ্ধিকরণ। ভালো কোনো বই থেকে প্রচুর প্র্যাকটিস করুন। একটি বাক্য কেন ভুল, আর বাকি অপশনগুলো কেন সঠিক নয় এই ‘Elimination Technique’ বা বাদ দেওয়ার কৌশলটি আয়ত্ত্ব করুন। এটি আপনার কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে দেবে।
৫। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও অনুশীলন করুন
বিগত বছরের প্রশ্ন সলভ করার উদ্দেশ্য শুধু উত্তর জানা নয় পাশাপাশি প্রশ্নকর্তার মাইন্ডসেট বোঝা। বিসিএস, ব্যাংক এবং পিএসসি-র অন্যান্য পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করুন। প্রতিটি প্রশ্নের ভুল অপশনগুলো কেন ভুল, তা বোঝার চেষ্টা করুন। এতে বুঝতে পারবেন কোন কোন ট্র্যাপে পরীক্ষার্থীরা বেশি পা দেয় এবং আপনি কীভাবে তা এড়িয়ে যাবেন।
উপসংহার
আশা করি, চাকরির পরীক্ষায় ইংরেজির ভাষা অংশে ভালো করার সেরা ৫টি টেকনিক সম্পর্কে জানতে পেরেছেন। এবার কৌশলগুলো অনুসরণ করে ইংরেজির ভাষা অংশের প্রস্তুতিতে নিশ্চিত করতে Live MCQ English Wizard Grammar বইটি পড়ুন।
ইংরেজি বিষয়ের প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় চাকরিপ্রার্থী, আপনার জন্য শুভকামনা।

