📘Live Written™ Focus & Argument Writing
সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থা-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার লিখিত পর্বের Focus & Argument Writing বিষয়ক প্রস্তুতিমূলক বই এখন Live Publications–এ। বিভিন্ন প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার লিখিত পর্বে আসা Focus & Argument Writing-এর প্রশ্নের ধরন অনুযায়ী আপডেটেড ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে এই বইটি তৈরি করা হয়েছে।
আসন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, পেট্রোবাংলা ও অন্যান্য চাকরি পরীক্ষার লিখিত প্রস্তুতির জন্য
📗 বইটির বৈশিষ্ট্য:
সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফোকাস ও আর্গুমেন্ট রাইটিংয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি
গুরুত্বপূর্ণ ১২০টি ফোকাস রাইটিং (৬০টি বাংলা ও ৬০টি ইংরেজি) এবং ৭০টি আর্গুমেন্ট রাইটিং সন্নিবেশিত
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের আলোকে ফোকাস ও আর্গুমেন্ট রাইটিংয়ের কাঠামো, লেখার কৌশল ও নমুনা উত্তর সংযোজন
কী পয়েন্ট, টেবিল, গ্রাফ ও চিত্রের মাধ্যমে হালনাগাদ সূচক, পরিসংখ্যান ও গুরুত্বপূর্ণ তথ্যের সুশৃঙ্খল উপস্থাপনা
অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু, সুশাসনসহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত
প্রয়োজন অনুযায়ী নীতি ও উদ্যোগ, প্রতিবেদন, উদাহরণ এবং গুরুত্বপূর্ণ ইংরেজি পরিভাষা সংযোজন
📗 রচনা ও সম্পাদনা: লাইভ একাডেমিক টিম
কেন Live Written Focus & Argument Writing বইটি প্রয়োজন?
সরকারি-বেসরকারি ব্যাংক, পেট্রোবাংলা, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় ফোকাস ও আর্গুমেন্ট রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রশ্নে তথ্যজ্ঞানের পাশাপাশি সীমিত সময়ে পরীক্ষার্থীর ভাষাগত দক্ষতা, বিশ্লেষণক্ষমতা ও যুক্তিবোধ যাচাই করা হয়। অনেক পরীক্ষার্থী পর্যাপ্ত তথ্য জানলেও প্রশ্নের চাহিদা অনুযায়ী ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত যুক্তির ধারাবাহিকতা বজায় রেখে উত্তর গুছিয়ে লিখতে পারেন না; আবার আর্গুমেন্ট রাইটিংয়ে বিপরীত মত ও প্রাসঙ্গিক উদাহরণ ছাড়াই একপাক্ষিক আলোচনার কারণে প্রত্যাশিত নম্বর পান না।
এই প্রয়োজন থেকেই Live Written™ Focus & Argument Writing বইটি প্রস্তুত করা হয়েছে। এতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের আলোকে লেখার কাঠামো ও কৌশলসহ বাছাইকৃত ৬০টি বাংলা ফোকাস রাইটিং, ৬০টি ইংরেজি ফোকাস রাইটিং ও ৭০টি আর্গুমেন্ট রাইটিং সংযোজন করা হয়েছে। অর্থনীতি, ব্যাংকিং, উন্নয়ন, প্রযুক্তি, জলবায়ু ও সুশাসনসহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নীতি, প্রতিবেদন, সূচক, পরিসংখ্যান, ইংরেজি পরিভাষা এবং টেবিল, গ্রাফ ও চিত্রের মাধ্যমে বিশ্লেষণধর্মীভাবে সাজানো হয়েছে।
আমাদের লক্ষ্য হলো—প্রার্থী যেন নমুনা উত্তর মুখস্থ না করে বিষয়টি বিশ্লেষণ করে নিজের ভাষায় গুছিয়ে লিখতে শেখেন। নিয়োগ পরীক্ষায় ভালো নম্বরের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিবেদন প্রণয়ন, নীতিগত বিশ্লেষণ ও যৌক্তিক সিদ্ধান্ত উপস্থাপনেও এই দক্ষতা কাজে আসবে।
আমাদের প্রত্যাশা—এই বই পরীক্ষার্থীদের লিখিত প্রস্তুতিকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ফোকাস ও আর্গুমেন্ট রাইটিং প্রস্তুতির একটি নির্ভরযোগ্য ভিত্তি হয়ে উঠবে।

















Reviews
There are no reviews yet.