বাংলাদেশের হাজারো তরুণের স্বপ্ন সরকারি ব্যাংকে চাকরি করা। আর বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়া হলো একটি সম্মানজনক ক্যারিয়ারের সূচনা। কিন্তু এই স্বপ্নপূরণের পথে প্রথম চ্যালেঞ্জ হলো প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সঠিক প্রস্তুতি ও রিসোর্স না থাকায় বেশিরভাগই ব্যর্থ হয়। এই সমস্যার কথা মাথায় রেখেই Live Publications™ প্রকাশ করেছে “Live MCQ বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক)” বই।
এই ব্লগে আমরা বইটি সম্পর্কে সংক্ষেপে জানবো, কী আছে বইটিতে, কাদের জন্য এটি উপযোগী, কেন এটি বাজারের অন্য বইগুলো থেকে আলাদা এবং কীভাবে এটি ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।
Live MCQ বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক) বই পরিচিতি
বইয়ের নাম: Live MCQ বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক)
প্রকাশক: Live Publications™
এই বইটি মূলত বাংলাদেশ ব্যাংকের বিগত ৪০ বছরে অনুষ্ঠিত ২৩টি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র একসাথে করে বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়েছে। বইটির মূল উদ্দেশ্য হলো প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারা এবং বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে জানতে পারা।
বইটিতে AD (Assistant Director), OG (Officer General), OC (Officer Cash) এবং IT (Information Technology)- এই চারটি পদের প্রশ্ন আলাদাভাবে চিহ্নিত করা আছে, যা পরীক্ষার্থীদের নিজের পদ অনুযায়ী প্রস্তুতি নিতে সাহায্য করবে।
বইটিতে কী কী আছে ?
বইটি মোট ৬৪৪ পৃষ্ঠা রয়েছে এবং বইটি ছয়টি প্রধান বিভাগে সাজানো।
বাংলা ভাষা ও সাহিত্য
বাংলা অংশে ভাষা ও ব্যাকরণের সম্পূর্ণ বিষয়াবলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বনিতত্ত্ব, শব্দ প্রকরণ, পদ প্রকরণ, বাক্য প্রকরণ থেকে শুরু করে সমাস, উপসর্গ, কারক ও বিভক্তি, বাগধারা ও প্রবাদ, বানান ও বাক্যশুদ্ধি- সব বিষয়ই বিগত পরীক্ষার প্রশ্নসহ সমাধান করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের প্রশ্নও এতে রয়েছে, বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইংরেজি ভাষা ও সাহিত্য
ইংরেজি অংশটি বিশেষভাবে সমৃদ্ধ। Parts of Speech, Tense, Voice, Narration, Sentence Correction, Fill in the Blanks থেকে শুরু করে Vocabulary, Synonyms, Antonyms, Analogy, Idioms and Phrases, Reading Comprehension পর্যন্ত বিষয়ভিত্তিকভাবে বিগত পরীক্ষার প্রশ্ন সাজানো আছে। ইংরেজি সাহিত্য অংশেও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান রয়েছে।
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
গণিত অংশে বীজগাণিতিক সূত্রাবলি, সমীকরণ, সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, গড়, বয়স সংক্রান্ত সমস্যা, শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত, ঐকিক নিয়ম, দূরত্ব-সময়-গতিবেগ, জ্যামিতি ও ত্রিকোণমিতি সব ধরনের প্রশ্ন রয়েছে। মানসিক দক্ষতা অংশে যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা সমাধান ও বিমূর্ত যুক্তির প্রশ্ন সংকলিত হয়েছে।
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের ভৌগোলিক তথ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, কৃষি, শিল্প ও বাণিজ্য, রাজনৈতিক ব্যবস্থা- সব কিছুই বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে উপস্থাপন করা হয়েছে। বিশেষভাবে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য (প্রতিষ্ঠা, গভর্নর, কার্যাবলি ইত্যাদি) আলাদা সেকশনে দেওয়া আছে।
সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি
বৈশ্বিক ইতিহাস, দেশ ও মহাদেশ, ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, পুরস্কার ও খেলাধুলা- এই সব বিষয়ে বিগত পরীক্ষার প্রশ্ন ও সমাধান বিষয়ভিত্তিকভাবে সন্নিবেশিত হয়েছে। বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিষয়ক প্রশ্নও এই অংশে রয়েছে।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
কম্পিউটারের ইতিহাস, হার্ডওয়্যার ও সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, নেটওয়ার্কিং, ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, MS Office কমান্ড ও ফাংশন, ডেটা কমিউনিকেশন- এই সব বিষয় বিগত বছরের প্রশ্নসহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
এছাড়াও বইটিতে বিগত সালের সাধারণ বিজ্ঞান (বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ) এবং ব্যাংক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে।
বইটির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি
বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সরকারি ব্যাংক চাকরির প্রিলিমিনারি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল স্ট্যাডি ম্যাটেরিয়ালস এই বইতে অন্তভূর্ক্ত রয়েছে।
বিষয়ভিত্তিক প্রশ্ন বিন্যাস
বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিষয়ভিত্তিক সাজানো কাঠামো। প্রতিটি বিষয়ের অধীনে প্রতিটি টপিক আলাদাভাবে সাজানো এবং সেই টপিকের সব বিগত প্রশ্ন একসাথে দেওয়া আছে। ফলে একজন পরীক্ষার্থী যখন “সমাস” পড়বেন, তখন ১৯৮৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সমাসের সব প্রশ্ন একই জায়গায় পাবেন।
বছর ও পদভিত্তিক প্রশ্ন সংখ্যার তালিকা
প্রতিটি টপিকের শুরুতে একটি তালিকা দেওয়া আছে যেখানে প্রতি বছর AD, OG, OC এবং IT পদ থেকে কতটি প্রশ্ন এসেছে তা দেখা যায়। এই তালিকা দেখলেই বোঝা যায় কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন পদের পরীক্ষার জন্য কোন বিষয়ে বেশি জোর দিতে হবে।
ব্যাখ্যাসহ বিস্তারিত সমাধান
শুধু প্রশ্ন ও উত্তর নয়, প্রতিটি প্রশ্নের নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, বাংলা ব্যাকরণের প্রথম কখন প্রকাশিত হয়- এই প্রশ্নের উত্তরের সাথে পুরো ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে, গণিতের প্রশ্নে ধাপে ধাপে সমাধান দেখানো হয়েছে। এই বিস্তারিত ব্যাখ্যা শুধু পরীক্ষার প্রস্তুতিতে নয়, বিষয়ের গভীর জ্ঞান অর্জনেও সাহায্য করে।
উৎস নির্দেশনা
প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্যের পাশে উৎস উল্লেখ করা আছে- যেমন Britannica, বাংলাপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন ইত্যাদি। এটি পরীক্ষার্থীদের আরও গভীরভাবে পড়ার সুযোগ করে দেয় এবং তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
QR Code স্ক্যান সুবিধা
এই বইয়ের প্রতিটা টপিকের শেষে রয়েছে QR কোড। যেকোনো টপিক পড়া শেষ হলে QR কোডটি স্ক্যান করে Live MCQ™ অ্যাপের মাধ্যমে সেম টপিকে আরও MCQ পরীক্ষা দিতে পারবেন।
এই বইটি কাদের জন্য
ব্যাংক এবং ব্যাংক রিলেটেড চাকরি পরীক্ষার্থীদের জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার্থী
AD, OG, OC এবং IT- যেকোনো পদের পরীক্ষার্থীর জন্য এটি সমানভাবে উপযোগী, কারণ প্রতিটি পদের প্রশ্ন আলাদাভাবে চিহ্নিত।
ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) পরীক্ষার্থী
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরীক্ষার্থীরাও এই বই থেকে উপকৃত হবেন।
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থী
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার প্রস্তুতিতেও এই বই কাজে আসবে।
ব্যাংক জব প্রস্তুতিতে নতুন শিক্ষার্থী
যারা প্রথমবার ব্যাংকের পরীক্ষায় বসতে চান, তাদের জন্য এই বইটি একটি আদর্শ সূচনাবিন্দু, কারণ বিষয়ভিত্তিক বিন্যাস প্রস্তুতিকে সহজ করে তোলে।
এই বইটি ব্যবহার করে কীভাবে প্রস্তুতি নেবেন?
এই বইটি সরকারি ব্যাংক চাকরির প্রস্তুতিতে অনেক বেশি উপকারী। নিম্নে এই বইটি ব্যবহার করে কিভাবে প্রস্তুতি নিবেন সেটা তুলে ধরা হলো।
বিষয়ভিত্তিক পড়ার পরিকল্পনা
প্রথমে বছরের প্রশ্ন সংখ্যার তালিকা দেখে প্রতিটি বিষয়ের গুরুত্ব নির্ণয় করুন। যে বিষয় থেকে বেশি প্রশ্ন আসে, সেটিতে বেশি সময় দিন। প্রতিদিন একটি বা দুটি টপিক নিয়ে পড়ুন এবং সেই টপিকের সব বিগত প্রশ্ন সমাধান করুন।
দৈনিক MCQ অনুশীলন
প্রতিদিন কমপক্ষে ৫০-১০০টি MCQ সমাধান করার অভ্যাস গড়ে তুলুন। শুরুতে সময় না দেখে পড়ুন, পরে ধীরে ধীরে সময় নির্ধারণ করে অনুশীলন করুন।
ভুল প্রশ্ন নোট করা
যে প্রশ্নগুলো ভুল হয় বা বুঝতে অসুবিধা হয়, সেগুলো আলাদা নোটবুকে লিখে রাখুন। পরীক্ষার আগে এই নোট বারবার দেখুন- এটি দুর্বল জায়গাগুলো দ্রুত শক্তিশালী করতে সাহায্য করবে।
নিয়মিত মডেল টেস্ট দেওয়া
একটি নির্দিষ্ট সিলেবাস শেষ হলে সময় ধরে পূর্ণ মডেল টেস্ট দিন। এতে পরীক্ষার পরিবেশের সাথে পরিচিতি তৈরি হবে এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়বে।
FAQ বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
এই বইটি কোন পরীক্ষার জন্য উপযোগী?
এই বইটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের AD, OG, OC এবং IT পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তৈরি। তবে ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC)-এর অধীনে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকসহ অন্যান্য সরকারি ব্যাংকের পরীক্ষার প্রস্তুতিতেও এটি কার্যকর।
বইটিতে কি ব্যাখ্যাসহ সমাধান রয়েছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তরের পাশে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। গণিতের প্রশ্নে ধাপে ধাপে সমাধান, সাধারণ জ্ঞানের প্রশ্নে পটভূমিসহ ব্যাখ্যা এবং ব্যাকরণের প্রশ্নে বিস্তারিত নিয়মসহ উত্তর দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক পরীক্ষার প্রস্তুতিতে এই বই কীভাবে সাহায্য করবে?
এই বইটি তিনটি প্রধান উপায়ে সাহায্য করে- প্রথমত, বিগত বছরের প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। দ্বিতীয়ত, বছরওয়ারি প্রশ্ন সংখ্যার তালিকার মাধ্যমে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ তা বোঝায়। এবং তৃতীয়ত, বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে শুধু উত্তর মুখস্থ না করে বিষয়টি সত্যিকার অর্থে বুঝতে সাহায্য করে।
উপসংহার
Live MCQ™ বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক) বইটি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা একটি বই। আশা করি, বইটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
এবার ব্যাংক জব প্রস্তুতি নিশ্চিত করতে নিচের অর্ডার করুন বাটনে ক্লিক করুন।
তবে মনে রাখবেন, শুধু বই কেনা যথেষ্ট নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং ধৈর্যের সাথে প্রস্তুতি নিলেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে। এই বইটিকে আপনার প্রধান প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করুন এবং পাশাপাশি সাম্প্রতিক তথ্যের জন্য নিয়মিত পত্রিকা ও অনলাইন সোর্স অনুসরণ করুন।


