📘 Live MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন MCQ বিষয়ে প্রস্তুতিমূলক বই এখন Live Publications-এ। বিসিএস প্রিলিমিনারি, বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বইটি তৈরি করা হয়েছে হালনাগাদ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে।
বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য
📗 বইটি বৈশিষ্ট্য:
✅বিসিএস প্রিলিমিনারির ১৫ নম্বরের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি।
✅আধুনিক সোর্স থেকে যাচাইকৃত হালনাগাদ ও পরীক্ষামুখী তথ্য সংযোজন।
✅পিএসসির বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, রচনা এবং ব্যাংক নিয়োগ পরীক্ষার ফোকাস রাইটিংসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাসঙ্গিক টপিক কাভারেজ।
✅বিগত বিসিএস, পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন।
✅৫১ ও ৫২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি ফোকাসড।
👉 বইটিতে থাকছে Unique QR সুবিধা! প্রতিটি অধ্যায়ের শেষে ‘MCQ Practice’ অংশের পাশাপাশি একটি Unique QR Code দেওয়া আছে যা স্ক্যান করে সরাসরি Live MCQ অ্যাপ-এ বিনামূল্যে MCQ অনুশীলন করার সুযোগ থাকছে।
🎤 সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায়:
🖊মো. নাজমুল হক
৩৮তম বিসিএস (শিক্ষা), রাষ্ট্রবিজ্ঞান
🖊মো. আব্দুল কাদের
৩৮তম বিসিএস (শিক্ষা), রাষ্ট্রবিজ্ঞান
🖊মো. শাহিন-উর-রহমান
৩৮তম বিসিএস (শিক্ষা), রাষ্ট্রবিজ্ঞান
🖊মো. মনিরুল ইসলাম
৪০তম বিসিএস (শিক্ষা), সমাজবিজ্ঞান
🖊মো. আব্দুস সালাম
৪১তম বিসিএস (শিক্ষা), সমাজকর্ম
🖊মো. শাহদুজ্জামান
৪৩তম বিসিএস (শিক্ষা), দর্শন
🖊কারজানা নূর বিনতে খালেদ
৪৩তম বিসিএস (শিক্ষা), রাষ্ট্রবিজ্ঞান
📗 রচনা ও সম্পাদনা: লাইভ একাডেমিক টিম
কেন এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন MCQ বইটি প্রয়োজন?
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এমন একটি বিষয়, যাকে অনেক প্রার্থী মূলত বিসিএস প্রিলিমিনারির ১৫ নম্বরের একটি অংশ হিসেবেই বিবেচনা করেন। অথচ বাস্তবে এর গুরুত্ব শুধু বিসিএস প্রিলিমিনারির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং পিএসসির বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলা ও ইংরেজি রচনা এবং ব্যাংক নিয়োগ পরীক্ষার ফোকাস রাইটিংসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এর ব্যাপক প্রাসঙ্গিকতা রয়েছে।
প্রিলিমিনারিতে এই অংশ থেকে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, ধারণাভিত্তিক ও তথ্যনির্ভর প্রশ্ন আসে। তাই সুশৃঙ্খল ও বিষয়ভিত্তিক প্রস্তুতির মাধ্যমে এই অংশে ভালো নম্বর অর্জনের সুযোগ রয়েছে। একই সঙ্গে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, নাগরিক দায়িত্ব, দুর্নীতি, মানবাধিকার, প্রশাসনিক কাঠামো, উন্নয়ন সূচক, SDGs, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতাসংক্রান্ত বিষয়গুলো লিখিত পরীক্ষার বিশ্লেষণধর্মী উত্তরে কার্যকরভাবে ব্যবহার করা যায়।
অনেক প্রার্থী তথ্য জানেন; কিন্তু কোন তথ্য কোথায় এবং কীভাবে ব্যবহার করতে হবে—সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় লিখিত পরীক্ষায় সেই জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না। এই বাস্তবতা বিবেচনায় রেখেই বইটি সাজানো হয়েছে। প্রতিটি অধ্যায় এমনভাবে বিন্যস্ত করা হয়েছে, যাতে একই প্রস্তুতির মাধ্যমে একজন প্রার্থী প্রিলিমিনারি ও লিখিত—উভয় পরীক্ষার জন্য সমন্বিতভাবে প্রস্তুতি নিতে পারেন। প্রতিটি অধ্যায়ে MCQ-এর পাশাপাশি সংজ্ঞা, তত্ত্ব, আইন, সূচক ও বিশ্লেষণভিত্তিক উপাদান সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠক কেবল তথ্য মুখস্থ না করে বিষয়টি ধারণাগতভাবে অনুধাবন করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী লিখিত উত্তরে তা প্রয়োগ করতে সক্ষম হন।
এই বইয়ে নৈতিকতা ও নীতিবিদ্যার মৌলিক ধারণা, মূল্যবোধ, সুশাসন, নাগরিক দায়িত্ব, রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো, সামাজিক অবক্ষয় ও প্রতিকার, ই-গভর্নেন্স, মানবাধিকার, উন্নয়ন সূচক এবং বাংলাদেশ প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি পরিভাষা, সংবিধানের অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ আইন, আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন রিপোর্ট, সূচক এবং বই প্রকাশকাল পর্যন্ত প্রাসঙ্গিক ও হালনাগাদ তথ্য সংযোজন করা হয়েছে।
আমাদের লক্ষ্য হলো—প্রার্থী যেন শুধু মুখস্থনির্ভর প্রস্তুতি না নিয়ে বিষয়টি গভীরভাবে বুঝে পড়তে পারেন। কারণ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ধারণাগুলো একজন সরকারি কর্মকর্তার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, জনসেবা প্রদান, আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের বাস্তব ক্ষেত্রে সরাসরি প্রাসঙ্গিক। তাই পরীক্ষায় সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনেও এই জ্ঞান কার্যকর হবে—এই বিশ্বাস থেকেই বইটি প্রণয়ন করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ের শেষে একটি করে Unique QR Code দেওয়া রয়ছে। মোবাইল ফোন দিয়ে QR কোডটি স্ক্যান করলে সরাসরি Live MCQ অ্যাপে সংশ্লিষ্ট অধ্যায়ের অতিরিক্ত ১,১০০+ অনুশীলনী প্রশ্নে পৌঁছে যাওয়া যায়, সম্পূর্ণ বিনামূল্যে। এতে পরীক্ষার্থীরা বইয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রস্তুতি চালিয়ে যেতে পারেন।
আজই সংগ্রহ করুন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন MCQ বইটি এবং আপনার বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রস্তুতিকে আরও নির্ভুল ও শক্তিশালী।
বইটিতে পড়ে কারা উপকৃত হবেন?
Live MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি বিসিএস, পিএসসি, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার্থীদের পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে।
বইটিতে কতগুলো MCQ আছে?
Live Publications প্রকাশিত ৩টি ইউনিট ও ১৯টি অধ্যায়ে সুগঠিত Live MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটিতে বিগত বিসিএস, পিএসসি, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ২৫০+ MCQ রয়েছে। এছাড়া অধ্যায়ভিত্তিক ৫৫০+ Practice MCQ সংযুক্ত বইটি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতির একটি নির্ভযোগ্য উৎস। সেই সাথে বইটির প্রতিটি অধ্যায় শেষে থাকা Unique QR স্ক্যান করে Live MCQ অ্যাপ থেকে অধ্যায়ভিত্তিক ১১১০+ অতিরিক্ত MCQ Practice করার সুবিধা তো থাকছেই!
বইটি কীভাবে সংগ্রহ করা যাবে?
Live Publications-এর ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়াও রকমারি ডট কম, মামুন বুক হাউজসহ নির্বাচিত বইয়ের দোকানেও বইটি পাওয়া যাচ্ছে। অনলাইনে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও রয়েছে, যা গ্রাহকদের জন্য নিরাপদ ও সুবিধাজনক।
About the Book (English)
Live MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন is a preparation book covering the Ethics, Values and Good Governance segment of the BCS Preliminary examination, which carries 15 marks. The book is reviewed by subject teachers with BCS backgrounds in Political Science, Sociology, Social Work, and Philosophy. It contains more than 550 chapter-wise multiple-choice questions. Each chapter includes a QR code linking to additional 1,100+ practice questions on the Live MCQ app. The content is intended for BCS Preliminary and Written candidates, bank recruitment exam candidates, and other public service exam aspirants.








Reviews
There are no reviews yet.